সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে পাকুন্দিয়ায় আ’লীগের মানববন্ধন
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন হয়েছে। আজ সোমবার (৯ আগস্ট) সকালে উপজেলা সদরের ঈদগাহের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে একটি মহল গোটা কিশোরগঞ্জকে অস্থিতিশীল করতে চায়। সৈয়দ আশরাফ কোনো ব্যক্তি নন, সৈয়দ আশরাফ একটি প্রতিষ্ঠান ও একটি অনুভূতির নাম। যারা তার ম্যুরাল ভাংচুর করেছে তারা স্বাধীনতার শত্রু, আওয়ামী লীগের শত্রু ও শেখ হাসিনার শত্রু। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ম্যুরাল ভাঙার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জসিম উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত