শেখ হাসিনা দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন: এমপি মুকুল
বিএনপি জামায়াতের হরতাল ও দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে শান্তি সমাবেশ করেছে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪) নভেম্বর বিকেলে এমপি মুকুলের বোরহানউদ্দিন নিজ বাস ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, শান্তি সমাবেশে এমপি মুকুল বলেন। কোন অপশক্তি কোন কিছুই করতে পারবেনা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত হরতাল অবরোধ দিয়ে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এমপি মুকুল আরও বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া সহ দৌলতখান ও বোরহানউদ্দিন আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
Link Copied