ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নলছিটিতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১১-২০২৩ বিকাল ৫:২৮

ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল এগারো  টায়(৪নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু(এমপি)। 

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র আ.ওয়াহেদ খান,সহকারি কমিশনার (ভুমি) সমাপ্তি রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ। 
এরপর প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৯৪৫জন কৃষকের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখি,সয়াবিন,মুগ,মসুর,খেসারির বীজ ও সার বিতরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা