বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে আদাবর থানা আওয়ামীলীগ
৫ নভেম্বরের বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে আদাবর থানা আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে। এসময় আদাবর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিব আমজাদের নেতৃত্বে হরতাল-অবরোধের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এ-সময় নাজিব আমজাদের সাথে উপস্থিত ছিলেন আদাবর থানা আওয়ামী লীগের নেতা, মাঈনুল ইসলাম রনি ( সাংগঠনিক সম্পাদক ) আদাবর থানা আওয়ামী লীগের নেত্রী শাহিন সুলতানা শান্তা ( সাংগঠনিক সম্পাদক )আদাবর থানা ১০০ নং ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ হক মিয়া, ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ফয়সাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

আদাবর থানা আওয়ামী লীগের হরতাল অবরোধের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেতাকর্মীরা বলে জানান আদাবর থানা যুগ্ন সাধারন সম্পাদক নাজিম আমজাদ। এর নেতৃত্বে বাইক মহড়া এবং অবস্থান কর্মসূচি,খন্ড খন্ড, মিছিল হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পুরো আদাবর থানা এলাকায়, শো ডাউন করেন।আওয়ামী লীগের কর্মীরা স্লোগান দিতে থাকেন অবৈধ হরতাল অবরোধ, মানিনা মানবোনা, দেশের জানমাল রক্ষায় আদাবর থানা আওয়ামী লীগ কঠোর অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন। নেতারা বলেন গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে কোন রাজনীতি হতে পারে না,আমরা এর তীব্র নিন্দা জানাই।
আদাবর থানার আওয়ামী লীগের নেতা,নাজিব আমজাদের নেতৃত্বে বেলা উঠার আগেই একটি মিছিল বের করলে, মিছিলটি আদাবর থানা নবোদয় বাজার থেকে শুরু করে, সেকেরটেক রিং রোড, জাপান গার্ডেন, শম্পা মার্কেট, শ্যামলী কাউন্সিলের সাথীর কার্যালয়, টাউন হল, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বেড়িবাদ দিয়ে আদাবর ১০০ নম্বর ওয়ার্ডে এসে মিছিলটি শেষ হয়।

৫ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘন্টা ডাকা অবরোধের আজ প্রথম দিন, উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপি জামাতের সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ এবং সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজন নিহত হয়েছেন। এতে ২৮ জন সাংবাদিকও আহত হয়। পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে বিএনপি। গত ৩১ অক্টোবর থেকে নভেম্বরে ১,২ তারিখ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার সারা দেশে অবরোধের আহবান করেছিলো বিএনপি। বিএনপির সাথে অবরোধের ঘোষণা দিয়েছিলেন জামায়াতে ইসলামী এবং আরো কয়েকটি দল। তারই প্রেক্ষিতে ৩১ অক্টোবর থেকে তিনদিন অবরোধের ঘোষণা করে ছিলো। সেই অবরোধ হরতাল শেষ হলে, পুনরায় আবারো ৫ নভেম্বর থেকে দুই দিন রবি ও সোমবার অবরোধের আহবান করেন বিএনপি দল সহ অন্যান্য দল।
এমএসএম / এমএসএম
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
Link Copied