হাতীবান্ধায় রাতে আধাঁরে এক একর ১৭ শতক জমির ধান উধাও
লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে রাতে আধাঁরে এক একর ১৭ শতক জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ খতিবর রহমান (লতিফ) গংদের বিরুদ্ধে।
শনিবার দিনগত রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের মৃত. রহমত উল্ল্যা শেখের ছেলে আব্দুস ওয়াজেদ এর নিজ নাময়ীয় ক্রয়কৃত ভোগ দখলীয় ১ একর ১৭ শতক জমির পাকা ধান পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ খতিবর রহমান (লতিফ) গং বলে দাবী করেছেন আব্দুস ওয়াজেদ। তিনি অভিযোগ করে বলেন, প্রায় ১৭/১৮ বছর আগে আমি উক্ত জমি ক্রয় করেছি এবং তখন থেকে ভোগদখল করে আসিতেছি। ইত্যেমধ্যে আমার প্রতি পক্ষ একই এলাকার মৃত নিরগিন শেখের ছেলে খতিবর রহমান (লতিফ) গং তাদের দলিলকৃত নিজের জমি দাবী করে জমি জবরদখল করার চেষ্টা করছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বৈঠকের রায় তারা মেনে না নিয়ে আবারো জমি দখলের চেষ্টা করলে আমি নিরুপায় হয়ে লালমনিরহাট আদালতে মামলা দাখিল করি। আদালত ১৪৪ধারা জারি করে জমির উপর উঠার নিষেধ করলেও তারা আদালতের আদেশ অমান্য করে শনিবার দিনগত গভির রাতে আমার ১একর ১৭ শতক জমির ধান কেটে নিয়ে যায়। ধানের পরিমান প্রায় আশি মন হবে। আমি নিরুপায় হয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার চাচ্ছি।
এ বিষয়ে খতিবর রহমান (লতিফ) বলেন,যেহেতু জমির উপর ১৪৪ ধারা জারি আছে তাই আমি আদালত এর নিষেধ অমান্য করে ধান কেটে নিয়ে আসি নাই। আব্দুস ওয়াজেদ গং জমির ধান কেটে নিয়ে জেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান খোকন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মামলা চলমান রয়েছে। তার মধ্যে কে বা কারা রাতে ধান কেটে নিয়ে গেছে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
Link Copied