খুলনা বিশ্ববিদ্যালয় ও কমার্স কলেজের ফটকে ছাত্রদলের তালা
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও আযম খান সরকারি কমার্স কলেজের প্রধান ফটকে তালা লাগানোর খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুবির ফটকে, ১১টার দিকে কমার্স কলেজের ফটকে তালা ঝুলিয়ে অবরোধের সমর্থনে দুটি ব্যানার ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাতেই খুবির গেটে লাগানো ব্যানার খুলে ফেলেন নিরাপত্তাকর্মীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন বলেন, ড্রেন নির্মাণের কাজ চলায় প্রধান ফটক বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। পুলিশ ফাঁড়ির পাশে ছোট ফটক দিয়ে আপাতত সবাই যাতায়াত করছে। বন্ধ ফটকে বাইরের কেউ তালা ঝোলায়নি।
এ বিষয়ে ছাত্রদল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। রাতে ব্যানার ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সরবরাহ করে। সকাল থেকে নম্বরগুলো বন্ধ। খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের সব নেতার মোবাইল নম্বর বন্ধ।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড