কাশিমপুরে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ
বিএনপি-জামায়াতের দুই দিনের অবরোধকে ঘিরে
কাশিমপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ও জনগণের জান-মালের রক্ষার্থে সতর্ক অবস্থানে রয়েছে কাশিমপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা দুপুরে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছেন। মিছিলটি কাশিমপুরের নুরু নগর থেকে ভবানিপুর বটতলা গিয়ে শেষ হয়।
সোমবার (৬ নভেম্বর) বেলা ১২টা থেকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) সোলায়মান মিয়ার নেতৃত্বে টিম মাঠে রয়েছে। অবরোধ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে সড়ক পাহারা দিবেন। বিষয়টি সোলায়মান নিজেই মনিটরিং করছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিচ্ছেন।
এ প্রসঙ্গে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলায়মান মিয়া বলেন ‘বিএনপি-জামায়াতের দুই দিনের অবরোধকে ঘিরে কাশিমপুরের কোথায়ও যেন ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতাকর্মীরা সড়ক পাহারা দেবে।
কাশিমপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান চিশতি, সাবেক কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান, কামরুজ্জামান খান, আরিফ মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী মৎসজীবি লীগের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, শেখ ওসমান গনি, মাসুদ, ফরহাদ ফকিরসহ ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃতবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২