মোংলার উপকূলে জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান শুরু
ইলিশের প্রধান প্রজনন মৌসুম 'মা' ইলিশ রক্ষার ২২দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে ও জাটকা সংরক্ষণে চলতি বছরের ১লা নভেম্বর থেকে আগামী বছরের ৩০জুন পর্যন্ত সাগর ও সুন্দরবন উপকূলের নদ-নদীতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার এ ৮মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে কোস্ট গার্ড। এদিকে সোমবার (৬অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা ও সুন্দরবনের পশুর নদীতে জাটকা রক্ষায় অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম। দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ১লা নভেম্বর'২০২৩ইং থেকে ৩০জুন'২০২৪ইং পর্যন্ত ৮মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিগত বছরের ন্যায় এবারও সকল ষ্টেশন ও আউটপোস্ট থেকে জাটকা নিধন প্রতিরোধ অভিযানের টহল কার্যক্রম পরিচালনা হচ্ছে।
এর প্রেক্ষিতে কোস্ট গার্ড পশিম জোন পিরোজপুরের ভান্ডারিয়া ও নেসারাবাদে দুইটি অস্থায়ী কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অবরোধ পরিস্থিতিতেও কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন এলাকার নদী বন্দরগুলোতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল স্টেশন, আউটপোস্ট হতে নিজ নিজ এলাকার লঞ্চ, খেয়া, ফেরি ঘাটে নিরাপত্তা টহল প্রদানসহ সন্দেহজনক ব্যক্তি, বোট, নৌযানে তল্লাসী করা হচ্ছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied