ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৪০ কেজি গাঁজাসহ ৪ কারবারী র‌্যাবের হাতে আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৩ দুপুর ৪:১৯

আসবাবপত্র বহনকারী পিকআপ ভ্যানে অভিনব কায়দায় খাটের মধ্যে করে নেওয়ার পথে ৪০ কেজি গাঁজাসহ চার মাদককারবীরকে আটক এবং এ কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে র‌্যাব-১৪।
 
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আহম্মদ (২৫) এবং বাকি তিনজন কুমিল্লা দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মো. রশিদের ছেলে মো. ফয়েজ উল্লাহ (১৯), মো. শহিদের ছেলে মো. হৃদয় (১৯) ও মো. মহিউদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (১৯)।

সোমবার (৬ নভেম্বর) র‌্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় আটককৃতদের দখলে থাকা একটি আসবাবপত্র বহনকারী পিকআপ তল্লাশী করা হয়। পিকআপে থাকা একটি পুরাতন খাটিয়ার (খাট) মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৪০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

তিনি আরও জানান, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং এসব মাদক দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা মাদক কারবারী চক্রের সদস্য। আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ