ধামইরহাটে দূর্নীতি প্রতিরোধ কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে
নওগাঁর ধামইরহাটে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধামইরহাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক (অব.) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু হাসান। বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নওশাদ আলী ও উপ-সহকারী পরিচালক মো. আল মামুন। রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ কামরুল আহসান এর অনুমোদিত ধামইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন পত্র ৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। সহকারি অধ্যাপক (অব.) মোঃ হাবিবুর রহমান কে সভাপতি ও মো. তৈমুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বিভাগীয় দুর্নীতি দমন কর্মকর্তা ও বিভাগীঢ কমিশনার মো. কামরুল আহসান। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান কমিটির সদস্যের উদ্দেশ্যে বলেন, ‘কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, শুধুমাত্র সম্মান অর্জনের জন্য কমিটিতে নাম দিয়ে দায়িত্বে¡ অবহেলা করা যাবে ন।’ তিনি দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতার ও আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, অনুমোদিত এই কমিটি তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত