চৌদ্দগ্রামে ৬৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট গোলাম রসুলের ছেলে রিয়াজ হোসেন রিয়াদের ঘর থেকে ৫০ কেজি এবং পৃথক অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রিয়াজ হোসেন রিয়াদের একচালা ঘর থেকে প্যাকেটভর্তি ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নির্মূলে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই সোমবার ৭৪ কেজি ভারতীয় গাঁজাসহ রিয়াদ হোসেন রিয়াদের পিতা গোলাম রসুল প্রকাশ মাসুদ রানাকে ৭৪ কেজি গাঁজাসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
এদিকে, সোমবার দুপুরে থানার এসআই আরিফ হোসেন, এএসআই ইয়াছিন ও এএসআই জুয়েলের নেতৃত্বে ১৫ কেজি গাঁজাসহ মো. আব্দুল মালেক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে থানার এসআই আরিফ হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল