ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিনঃ এডঃ মৃণাল কান্তি


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ১:৮

মুন্সিগঞ্জ জেলার  গজারিয়ায় বিএনপি জামাতের জালাও পুড়াও,  সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ যুবলীগ, যুব মহিলা লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তি সমাবেশসহ মহাসড়কে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান এর সভাপতিত্বে  ঢাকা চট্টগ্রাম  মহাসড়কের  গজারিয়া অংশের বাউশিয়া বাসস্ট্যান্ডের পাখিরমোড়ে আওয়ামী নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেন।এসময় প্রধান অতিথি মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস এর উপস্থিতিতে এই শান্তি সমাবেশ,  অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করে। হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি জামাতের হরতাল, সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে  মিছিলে মিছিলে মহাসড়ক প্রদিক্ষণ করে শতশত আওয়ামী নেতাকর্মীরা। হরতাল প্রতিরোধে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল হক টিটু, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন,গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ আলী খোকন ,  টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু,  আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।  শান্তি সমাবেশের বক্তব্যে এডভোকেট মৃণাল কান্তি দাস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে  আবারও  নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।  সেইসাথে রাজপথ কিংবা মহাসড়কে জালাও পুড়াও ও সহিংসতা করলে বিএনপি জামাতের  নেতাকর্মীদের কাউকে ছাড় দেওয়া হবেনা এ হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তাগণ। শান্তি সমাবেশ শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া বাসস্ট্যান্ডে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির পরিসমাপ্তি হয়। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ