ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ২:১৪
দিনাজপুরের ঘোড়াঘাটে আমড়া (চকবয়রা) সরকারি প্রাথমিক বিদ্যালয়েয় আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 
অনুষ্ঠানে বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ জেলার শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, শিক্ষার্থীর অভিভাবক ওয়াহেদুজ্জামান প্রমুখ।
 
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, মিডিয়া কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ