ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন শরীফপুর শাহী জামে মসজিদ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৩:৩০
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন শরীফপুর শাহী জামে মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে মুঘল আমলে, আনুমানিক ৫'শ বছর পূর্বে । মসজিদটি প্রতিষ্ঠা করেন হায়াতে আবদুল করিম।
স্থানীয় সূত্র জানা যায়, মসজিদের পাশে নাটেশ্বর দীঘির পূর্ব পাড়ে  রয়েছে একটি মাজার,উত্তর পাড়ে একটি এতিমখানা, ও পাকা সড়ক  শরীফ পুর দীঘির পাড় থেকে মনোহরগঞ্জ উপজেলা  সড়ক , পশ্চিম পাড় দিয়ে বইয়ে গেছে নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা  জেলা আঞ্চলিক সড়ক, দক্ষিণ পাড়ে কৃষি জমি । বাংলাদেশে আসা ১৬০ জন আউলিয়াদের মধ্যে সুলতানুল আউলিয়া হযরত পীর শাহ শরীফ বোগদাদী (রহঃ) এদের মধ্যে তিনি একজন ছিলেন। আটশত বছর পূর্বে
ধর্ম প্রচার করতে তিনি ইয়েমেন থেকে বাংলাদেশে এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শরিফ পুর গ্রামে  আসেন। স্থানীয়দের তথ্য মতে, তিনি এ মসজিদে নামাজ পড়তেন এবং মৃত্যুর পর মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।  এখন সুলতানুল আউলিয়া পীর শাহ শরীফ বোগদাদী মাজার নামে পরিচিত।মসজিদের পাশে রয়েছে একটি বিশাল নাটেশ্বর দীঘি ৩৫ একর জাগায় যাহার সৌন্দর্য দেখতে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ ছুটে আসেন। দেখে মনে হয় যেন একটি দৃষ্টি নন্দন, মনোহরগঞ্জ বাসীর জন্য এটি একটি ঐতিহ্যবাহী নিদর্শন,মসজিদের খাদেম, হাফেজ মুহাম্মদ শহিদ উল্ল্যাহ বলেন, এ মসজিদটি ৫'শ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাটদের আমলে এ মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন  জেলা উপজেলা থেকে এ মসজিদ দেখতে মানুষ ছুটে আসে। এর সৌন্দর্য উপভোগ করতে।
 
বাইশগাঁও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিএসসি বলেন, এটি একটা ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে । এটা বাইশগাঁও ইউনিয়নের ঐতিহ্য বহন করে।স্থানীয় এলাকাবাসী জানান এখানে পর্যটক কেন্দ্র হলে ৫ শ বছরের পুরানো  মসজিদ টি প্রশাসনের দায়িত্বে থাকলে মসজিদ, মাজার , দীঘি সুরক্ষিত হবে এবং এলাকার উন্নতি হবে ।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা