র্যাবের হাতে ২০০ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারী আটক
পাজেরো জিপে হতে দুইশ’ বোতল (১৫০ লিটার) বিদেশী মদসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪। দুজনের মধ্যে একজন শিশু এবং আরেকজন সিলেটের জৈন্তিয়া থানাধীন ফান্দু গ্রামের আ. মান্নানের ছেলে মো. আলমগীর হোসেন (২৬)। এ কাজে ব্যবহৃত পাজেরো জীপ ও মোবাইল জব্দ করেছে র্যাব।
মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব -১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান।
তিনি জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় শিশুর দখলে থাকা ঢাকাগামী একটি পাজোরো জিপে তল্লাশী করে এসব মাদক দ্রব্য উদ্ধার এবং জীপ ও মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও জানান, ধৃত আসামি ও হেফাজতে নেওয়া শিশু দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিদেশী মদ দেশের অভ্যন্তরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করার কথা স্বীকার করেছে। আলমগীর হোসেন ও শিশু মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান