বিএনপি’র প্রধান নেতা থাকে লন্ডনে-কর্মীরা পড়ে আছে পল্টনেঃ এম.পি শহীদুজ্জামান সরকার
নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ উপস্থিতি ছিল মত বিনিময় সভায়, বিশেষ করে নারী উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী দূর্গাপুর ও বাসুদেবপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা ময়দানে ইউনিয়ন আওয়ামীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘বিএনপি দেশে এখন আগুন সন্ত্রাস করছে, তাদের প্রধান নেতা থাকে লন্ডনে, আর কর্মীরা পড়ে আছে পল্টনে, লোক দেখানো এসব আন্দোলন কর্মসূচি দিয়ে সরকার পতন সম্ভব নয়, কারণ জনগণ সরকারের সাথে আছে।’ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের ব্যবস্থাপনায় ও যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ, অনুষ্ঠানে প্রায় ৪ হাজার সুবিধাভোগী ও দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান