ধামরাইয়ে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ
ঢাকার ধামরাইয়ে ইমরান খান নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০৭ নভেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল। এর আগে গত রবিবার রাতে এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযুক্তরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়ার দতরা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান (৪০) ও ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার বাসিন্দা সুমন হোসেন (৩৭)। তারা দুজনেই গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার অনুসারী বলে পরিচিত।
ভুক্তভোগী ইমরান খান ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামাড়পাড়া এলাকার বাসিন্দা। তিনি দৈনিক কালবেলার ধামরাই সংবাদদাতা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ৮টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় সংবাদ সংগ্রহে যান তিনি। সেখানে অভিযুক্তরা তাদের সংবাদ সংগ্রহে বাধা দেন ও তার ওপর তেড়ে আসেন। তাকে অকথ্য গালিগালাজ করে হত্যার হুমকি দেন। পরবর্তীতে পাশে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে সেখান থেকে সরিয়ে নেন।
এদিকে এ ঘটনার আগে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশিয় অস্ত্রসহ হামলা করে ভুক্তভোগীর বাবা দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যা চেষ্টা করে একই অভিযুক্তরা। হামলায় আহত হয়ে দীর্ঘদিন তিনি চিকিৎসা নেন। ওই ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। এবার তার ছেলে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক ইমরান খানকেও হত্যার হুমকি দিল তারা।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড