সংবাদকর্মী উজ্জ্বলের উপর অতর্কিত হামলা, এনজেএফ এর নিন্দা
প্রতিদিনের বার্তা ও স্বাধীন বাংলা পত্রিকার রিপোর্টার উজ্জ্বল চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে কতিপয় বিশেষ পেশার পরিচয় দানকারীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সকালে এক বার্তায় সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সোহেল বলেন, উজ্জ্বল চৌধুরীর সবসময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। কিন্তু বেশ কিছুদিন ধরে ভিন্ন গনমাধ্যমে কাজ করছে এমন কয়েকজন তাকে টার্গেট করে কূমন্তব্য করে আসছে । এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ১১ টায় জেলা কারাগারে সামনে একটি কভার্ড ভ্যানে আগুন লাগানোর খবর পেয়ে উজ্জ্বল সেখানে যায়। ওখানে গিয়ে ছবি নিতে গেলে সেখানে আগে থেকে উপস্থিত কয়েকজন তাকে মারধর করে গুরুতর জখম করে। এবং মা বোন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আশপাশে থাকা কয়েকজন গনমাধ্যমকরমী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা সেবা প্রদান করে। এরপর রাতেই তিনি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক নিন্দা জানিয়ে আরো বলেন, এধরনের ঘটনা খুবই দুঃখজনক। একজন গনমাধ্যমকরমী হয়ে অপর একজনের কাছে যদি লাঞ্ছিত হতে হয় তাহলে অপরাধীরা ব্যাপকভাবে সাংবাদিকদের উপর হামলা চালাবে এবং ততপর হবে। এমনি এই হামলার ঘটনায় পাল্টাপাল্টি হামলাও হতে পারে। তাই বিষয়টি দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন