ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোটে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ১:৩
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন তার বাড়ির গৃহকর্মী (৩০)। অভিযুক্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মন্দন পুর গ্রামের মিয়াবাড়ির মৃত, মমতাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ বক্সগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহকর্মী আব্দুর রশিদের বাড়িতে কাজের সুবাদে আসা-যাওয়া করতেন সেখানেই থাকতেন। সে সুযোগে আব্দুর রশিদ গৃহকর্মীকে চলতি বছরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করেন। 
 
ভুক্তভোগী গৃহকর্মী বলেন, চেয়ারম্যানকে আমি কাকা ডাকতাম, যখন বাসা ফাঁকা থাকত তখনই উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করতেন। একপর্যায়ে আমি গর্ভবতী হয়ে গেলে চেয়ারম্যান আমাকে বিভিন্ন মানুষের নাম বলেন এবং বিনিময়ে টাকার প্রলোভন দেখান। আমি গত ৪ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা করি।অভিযুক্ত আব্দুর রশিদ চেয়ারম্যান বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গুজব, আমার নির্বাচনীয় প্রতিপক্ষ এ ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে আমি দোষীসাব্যস্ত  হলে আমার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা গ্রহণ করলে আমি মাথা পেতে নিব।
 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান বলেন, আমরা তদন্ত করছি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ