নেত্রকোণায় এক বছরে ৬৭৬৩ মামলা নিষ্পত্তি
নেত্রকোণা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে ২০২২ সালের ২ অক্টোবর মোশতাক আহাম্মদ যোগদান করেন। তাঁর যোগদানের পরই নেত্রকোণা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে নতুন উদ্দীপনার সঞ্চার হয়। তাঁর বলিষ্ট নেতৃত্ব ও সহযোগিতামূলক মনোভাবের কারণে নেত্রকোণা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারকদের আন্তরিক প্রচেষ্টায় চলতি বছরের ৩০ সেপ্টম্বর পর্যন্ত এক বছরে ৬৭৬৩টি মামলার তিনি নিষ্পত্তি করা হয়েছে। মোশতাক আহাম্মদ এর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে চলমান এ মামলাগুলো নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থীরাও খুশি। কেননা বছরের পর বছর ধরে মামলা পরিচালনায় আদালতে যাতায়াতে তাদের বহু টাকা ব্যয় হয়েছে। হয়রানী ও ভোগান্তির পাশাপাশি সময়ও নষ্ট হয়েছে। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এক বছরে এতোগুলো মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আইনজীবিরা।
আদালত সূত্রে জানা যায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ নেত্রকোণায় যোগদানের সময় ৪৭১৩টি মামলা বিচারাধীন ছিল। এক বছরে আরও ৫৩৪৩টি মামলা দায়ের হয়। মোট ১০০০৫টি মামলার মধ্যে এক বছরে ৬৭৬৩টি মামলা নিষ্পত্তি করেন। ৩২৯৫টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তির হার শতকরা ১২৬.৫৩।
সূত্রটি জানায়, নিষ্পত্তিকৃত মামলার মধ্যে দো-তরফা সূত্রে মামলার রায় প্রদান করা হয় ৪৩২৬টি এবং অন্যভাবে নিষ্পত্তি হয়েছে ২৪৩৭টি মামলা। মামলা নিষ্পত্তির জন্য ১৭৩৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে ১৪৬২টি মামলায় সাজা হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে ১০ বছরের অধিক পুরাতন মামলা রয়েছে ৬৯টি এবং ৫ বছরের অধিক মামলা রয়েছে ১৬৮টি।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মুহাম্মদ নুরুজ্জামান জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ যোগদানের পর স্বল্প সময়ে অধিক সংখ্যক মানুষকে বিচারিক সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহন করেন। তিনি নিয়মিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়ার সকল প্রতিবন্ধকতা দুর করে দ্রুততার সহিত বিচারিক সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেন। যদিও নিজস্ব আদালত ভবন না থাকায় জজ কোর্টের সাথে ভাগাভাগি করে বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হয়। একই চেম্বারে একাধিক ম্যাজিস্ট্রেট বসতে হয় এবং একই এজলাসে একাধিক কোর্ট পরিচালনা করতে হয়।
নেত্রকোণা কোর্ট পুলিশ পরিদর্শক জাফর ইকবাল বলেন, নির্ধারিত দিনে সাক্ষী না আসায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়। কিন্তু চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এর তাগাদার কারণে আদালতে সময়মত সাক্ষী নিশ্চিত করা হয়েছে। ফলে এক বছরে এতোগুলো মামলার দ্রুত নিষ্পত্তি হয়েছে।
জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক তালুকদার মোঃ মহিদুর রহমান লিটন বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ তাঁর আন্তরিক প্রচেষ্টায় এক বছরে এতো মামলা নিষ্পত্তি নেত্রকোণায় এই প্রথম। তাঁর মতো দেশের সব বিচারক আন্তরিক হলে মামলাজট থাকবেনা। বিচারপ্রার্থীদেরও ভোগান্তি কমবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) ইফতেখার উদ্দিন মাসুদ বলেন, নিজস্ব আদালত ভবন না থাকায় জজ কোর্টের সাথে ভাগাভাগি করে বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়। একই চেম্বারে একাধিক ম্যাজিস্ট্রেট বসতে হয় এবং একই এজলাসে একাধিক কোর্ট পরিচালনা করতে হয়। মোশতাক আহাম্মদ তাঁর আন্তরিক প্রচেষ্টায় শতপ্রতিকুলতা উপেক্ষা করে বিচারপ্রার্থীদের ভোগান্তি দুর করতে যোগদানের পর এক বছরে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করেছেন। যা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন