ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ৩:৫৯
ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন জেলেদের মাঝে জাল বিতরণ, কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদানসহ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। 
 
বৃহস্পতিবার ৯ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি'র উপস্থিতিতে জাল বিতরণসহ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
 
অনুষ্ঠানে বোরহানউদ্দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ২৪ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করণ, উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর কর্তৃক ৯০ জন জেলের মাঝে ৩০ টি বৈধ জাল বিতরণ করাসহ উপজেলা কৃষি অফিস কর্তৃক ৩ হাজার ৯ শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
 
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গোবিন্দ মন্ডল,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মনোজ কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়