ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

২৪ ঘণ্টায় আরো ২১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৬:৪৮

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ জনে। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৬৩ ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২১ জনসহ মোট ১৮১ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে তিনজন ও বরিশাল বিভাগে দুজন রয়েছেন।

ডেঙ্গু সন্দেহে মৃত ১৪ জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, এ বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট চার হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৮০৮ জন। চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও ৯ আগস্ট পর্যন্ত দুই হাজার ৯৫ জন রোগী ভর্তি হন।

প্রীতি / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল