গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭৩'তম জন্মদিন পালন
গাজীপুরের নানা আয়োজনে শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, নির্বাহী সদস্য এম এ ফরিদ, সাবেক কোষাধ্যক্ষ সাদেক আলী, সদস মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে বিশাল আকারের কেক কাটা হয়, আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জন্মদিনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর আগে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠগুলো জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাওয়ার ৩ দিন আগে নিজ গ্রামের বাড়িতে পাক হানাদার বাহিনীর কাছ থেকে প্রাণে বেঁচে যান তিনি। তিনি নোয়াগাঁও হাইস্কুলে শিক্ষকতার পাশাপাশি শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয় শ্রমিক লীগের সঙ্গে যুক্ত হন। তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান এবং দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied