জাপানের এনইএফ বৃত্তি পেল বশেমুরকৃবি’র ৩০ শিক্ষার্থী
জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এন.ই.এফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির চেক বিতরণ করা হয়।
বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া তার নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী তিন বছর বার্ষিক ৩৬ হাজার টাকা করে বৃত্তি পাবেন। স্নাতক পর্যায়ের মোট ৩০ জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম। সঞ্চালনা করেন বশেমুরকৃবি এর সহযোগী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম।
উল্লেখ্য, নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য ১৯৮৯ সালের নভেন্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে এগ্রিকালচার, ফিশারিজ ও এনিমেল সায়েন্স এর স্মাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের মোট ৫টি বিশ্ববিদ্যালয় যথা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এন.ই.এফ বৃত্তির আওতাভূক্ত।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied