ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবি উপাচার্যের মৃত্যতে তিনদিনের শোক, বন্ধ ক্লাস-পরীক্ষা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৩:৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসাশন। আগামী তিন দিন (শনিবার , রবিবার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
 
শনিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বেলা ১২ টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এই ঘোষণা দেন। মরহুমের দ্বিতীয় জানাজা  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গাণে  অনুষ্টিত হবে এবং পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
 
শনিবার ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য।
 
এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ড. ইমদাদুল হকের কোলন ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী