রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শুরুতে রাজশাহী মহানগর যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এরপর যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন রাজশাহী শহর যুবলীগের সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি মো. রমজান আলী এবং সাবেক সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আওয়ামী লীগ অফিসে শেষ হয়। এসময় রাজশাহী মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
কর্মসূচি আয়োজনে ছিলেন সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাড: আহসান হাবীব রঞ্জু, হায়েস উদ্দিন মাসুম, সিরাজুল ইসলাম যাবু, মোঃ গোলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক মির্জা রোমেল, সদস্য মোঃ শফিক, রাবু আসলাম, সোহাগ প্রমূখ ।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
Link Copied