ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ৪১জন শিশুকে পবিত্র কোরআন শরীফ হাতে দেয়া ও শিক্ষামূলক প্রদর্শনী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৪:৩৬
টাঙ্গাইলে এসপি পার্ক সংলগ্ন নূরে জান্নাত মাদ্রাসার ৪১ জন শিশু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ হাতে দেয়া, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
১১ নভেম্বর শনিবার সকালে এ অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী মোঃ ওসমান গনি'র সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন মুফতী আশরাফুজ্জামান কাসেমী। বিশেষ মেহমান ছিলেন মুফতি আব্দুর রশিদ আল হাবিবী। এ সময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা - হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), নূরে জান্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মাহফুজুর রহমান, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এবং নুরে জান্নাত মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ। উক্ত অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসার প্রথম শ্রেণীর ৪১ জন ছাত্রছাত্রীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় এবং সকল ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান মেহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র ছাত্রীদের মঙ্গল কামনায় ও নূরে জান্নাত মাদ্রাসার জন্য দোয়া করেন। দোয়া শেষে নূরে জান্নাত মাদ্রাসার পক্ষ থেকে  ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত