ডাসারে, কলেজ পড়ুয়া ছাত্রকর্তৃক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি
মাদারীপুরের, ডাসারে নাবালিকা ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল বিকেলে, এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে পিতা-মাতা বসতবাড়িতে না থাকার সুযোগে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র শাওন বাড়ৈ (১৮) ৬ষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে তার নিজ বসতঘরে চুপিসারে ঢুকে ওই ছাত্রীকে পিছন থেকে ঝাপটিয়ে ধরে জোর করে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে শ্লীলতাহানি করে। ছাত্রী নিজেকে বাঁচাতে চিৎকার করলে, শাওন বাড়ৈ ওই নাবালিকা ছাত্রীর বাম হাতের আঙুলে থাকা ৪ আনা স্বর্নের একটি আংটি জোর করে খুলে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করলে, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাওন বাড়ৈ-কে আটক করেন এবং আজ শনিবার সকালে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেন। আসামী শাওন বাড়ৈ উপজেলা কোটালীপাড়ার কলাবাড়ি গ্রামের কৃষ্ণ বাড়ৈর ছেলে। শাওন বাড়ৈ শশিকর কলেজের আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করেন।
ভুক্তভোগীর পিতা বলেন, গতকাল শুক্রবার বিকেলে আমি এবং আমার স্ত্রী শশিকর বাজারে গেলে ওই শাওন বাড়ৈ আমার বাসায় গিয়ে, আমার মেয়েকে একা পেয়ে তাকে শ্লীলতাহানি করেন। পরে বিষয়টি আমি কলেজের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈকে জানাই এবং ন্যায় বিচারের জন্য ডাসার থানায় মামলা দায়ের করি। আমি ওর বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি শাওন বাড়ৈকে আটক করে আজ সকালে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied