তাড়াশে আওয়ামী যুবলীগের দিন ব্যাপী ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তাড়াশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১১ নভেম্বর শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তবক অর্পণ, ব্যান্ডের মাধ্যম আনন্দ শোভাযাত্রা ও সন্ধ্যায়
আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সামাদ খন্দকার, সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক সভাপতি মোঃ আব্দুল হক। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম লাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মাসুদ, মোঃ খলিলুর রহমান, মোঃ নজরুল ইসলাম বাচ্চু, তাড়াশ পৌর মেয়র মোঃ আব্দুর রাজ্জাক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
Link Copied