টাঙ্গাইলের ঘাটাইলে পৌর মেয়রের অনিয়মের বিরুদ্ধে মানব-বন্ধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌরসভার নামীয় (বায়নামুলে) জমি বর্তমান মেয়র আব্দুর রশিদ মিয়া, কাউন্সিলর শামীম ও হিসাব রক্ষক হেলাল কর্তৃক ৩জনে গোপনে অবৈধভাবে জমি দলিল করে নেন, এমন অভিযোগ উঠেছে। দলিল বাতিল করণ এবং জমি পৌরসভার নামে ফিরিয়ে দেবার দাবীতে শনিবার (১১নভেম্বর) সকাল১১টায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সচেতন নাগরিক এর ব্যানারে আয়োজিত, ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে পারুল প্লাজার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার সাবেক পৌর মেয়র জিবিজি সরকারী কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান, বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, যুবলীগ নেতা কাজী মাহফুজুল হক জুয়েল, জিবিজি সরকারী কলেজের সাবেক এজিএস মোঃ রঞ্জু মিয়া, আওয়ামীলীগ নেতা রকিবুল হাসান মানিক, থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগ সদস্য তপন, ঘাটাইল বনিক সমিতির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম আয়নাল, পৌর আওয়ামী যুবলীগ নেতা আল আমীন 'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি