যুবলীগ নেতা নাহানের পাঁচশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা
রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। তবে পাঁচ শতাধিক মটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম শোভাযাত্রা (র্যালি) করে যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এবারে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহিদ আক্তার নাহান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। অন্য দিকে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহিদ আক্তার নাহান তার কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয় থেকে ব্যান্ডপার্টি ও ৫০০ মটরসাইকেলে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মটরসাইকেল শোভা যাত্রা শুরু করেন। এসময় তিনি নগরীর ঘোড়াচত্বর, বর্নালীমোড়,রেলগেট,ভদ্রা,তালা ইমারী হয়ে কুমার পাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিরতি দিয়ে ফের জিরোপয়েন্ট, সিএনবি,কোর্ট চত্বর, কাশিয়াডাঙ্গা হয়ে চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয়ে গিয়ে শেষ করেন। এ সময় সেখানে আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়ামাহফিল আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
Link Copied