নাঙ্গলকোটে নববধূ হত্যার ঘটনায় ভাবী গ্রেপ্তার
কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা (১৭) নামের এক নববধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রা গ্রামের বড় বাড়ীতে ঘটে এ ঘটনা। নিহত নববধূ ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী গত ১৭ দিন আগে তার ফুফাতো ভাইয়ের সাথে মুঠোফোন বিয়ে হয়, গতকাল তাকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় তারই আপন ভাবী কলি আক্তারকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
আটককৃত কলি আক্তার(২৩),তার ভাই শাহীনের স্ত্রী।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,কয়েকদিন পূর্বে নিহত ঝর্ণার ব্যবহারিত মোবাইল ফোন চোরি হয়ে যায়। তিন দিন পর তার ভাবী কলি আক্তারের দেয়া তথ্যমতে কুড়িয়ে পাতার নিচ থেকে মোবাইলটি উদ্ধার হয়। এনিয়ে ভাবীর সাথে তর্কাতর্কি হয়। শুক্রবার তারই ভাবী তার বাবার বাড়ী সাতবাড়ীয়া চলে যায়। শনিবার সন্ধ্যায় গোপনে শশুর বাড়ী কেন্দ্রা গ্রামে আসে।পরে ঘটনার পর পরই পুলিশ সাতবাড়ীয়া অভিযান চালিয়ে ভাবী কলি আক্তারকে থানায় নিয়ে আসে।
এসময় নিহত ঝর্ণার ব্যাবহৃত মোবাইলটিও তার হাত থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কলি আক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এব্যাপারে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রোববার ঝর্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঝর্ণার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied