বিকাশ
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বিকাশ-এর সিইও কামাল কাদীর ও সিসিও আলী আহম্মেদ
দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা জানাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত “বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩”-এ “এন্ট্রাপ্রেনিউর অফ দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর। একই সাথে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ পেয়েছেন “চিফ কমার্শিয়াল অফিসার অফ দ্য ইয়ার” অ্যাওয়ার্ড।
১১ নভেম্বর রাজধানীর একটি হোটেলে “বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩” অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।
দেশের বিভিন্ন ব্যবসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী কর্পোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের আয়োজন করে বিবিএফ। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং সহযোগিতায় ছিল বিএসআরএম, দ্য ডেইলি স্টার, এসপায়ার টু ইনোভেট (এটুআই), স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন কনসালটান্সি লিমিটেড।
আর্থিক লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা আনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে নিয়মিত কাজ করে যাচ্ছে বিকাশ। এই প্রচেষ্টা বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে একটি প্রত্যয়ী এবং উদ্ভাবনী চিন্তার লিডারশীপ টিম। তাদের তৈরি নিরাপদ ও সময়সাশ্রয়ী ডিজিটাল আর্থিক সেবা গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে করেছে আরও সহজ ও সাশ্রয়ী। আর তাই দেশের মানুষের কাছে ডিজিটাল অর্থ লেনদেনের সমার্থক শব্দ হয়ে উঠেছে বিকাশ।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ