বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে রাজপথে মোহাম্মদপুর থানা ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর
বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর ইসলাম রাষ্ট্রনের নেতৃত্বে রাজপথে অবস্থান স্থানীয় নেতাকর্মীদের।এ-সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, অধ্যক্ষ এম এ সাত্তার, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা তোফায়েল সিদ্দিক তুহিন, ৩২ নং ওয়ার্ড নেতা কিরোন মৃধা, এ-সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা সহ ৩২ নং ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
মোহাম্মদপুর থানা ৩২ নং ওয়ার্ড নেতারা রাজপথে ছিল সারাদিন পাহারায়। বিএনপির ডাকা হরতাল অবরোধের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে জানান ডিএনসিসির ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর ইসলাম রাষ্ট্রন।

কাউন্সিলরের নেতৃত্বে বাইক মহড়া এবং অবস্থান কর্মসূচি,খন্ড খন্ড, মিছিল হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পুরো ৩২ নং ওয়ার্ড পরিদর্শন করেন কাউন্সিলর, এ-সময় নেতারা স্লোগান দিতে থাকেন অবৈধ হরতাল অবরোধ, মানিনা মানবোনা। দেশের জানমাল রক্ষায় মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ কঠোর অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন। নেতারা বলেন, গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে কোন রাজনীতি হতে পারে না,আমরা এর তীব্র নিন্দা জানাই। যে হাত দিয়ে গাড়িতে আগুন দিবে সেই হাত পুড়িয়ে দাও। অবৈধ হরতাল-অবরোধ মানি না। বিএনপির নৈরাজ্যের কঠোর হুশিয়ারী দেন নেতারা।
১২ ও ১৩ নভেম্বর (রবি ও সোমবার) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচির আজ ১২ নভেম্বর প্রথম দিন। বিএনপির পাশাপাশি কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকেও এ আহ্বান জানান তিনি।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপি জামাতের সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ এবং সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছিল ১৭ জন সাংবাদিক। পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে বিএনপি। তার পর থেকেই একের পর এক অবরোধ হরতালের ডাক দিয়ে আসছে বিএনপি।
মোহাম্মদপুর এলাকায় আজ সারাদিন ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।
এমএসএম / এমএসএম
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
Link Copied