হাতীবান্ধায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটার অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজ ভোগদখলীয় ৯ বিঘা জমির পাকা ধান ও বাঁশ কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে ন্যায় বিচারের দাবীতে নাসির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।
উপজেলার ফরিপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি এলাকার নাসির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম সোমবার সকালে সংবাদ সম্মেলন করে দাবী করেন, সিএস, এসএ এবং বিআরএস মূলে আমরা এ জমির প্রকৃত মালিক এবং চাষাবাদ করে আসছি। বেশ কিছু আগে একই এলাকার নবী উদ্দিন ও স্বপন চন্দ্রসহ কয়েকজনের ভুয়া মালিকানা সেজে আমাদের জমি দখলের চেষ্টা করেন। যার বিআরএস খতিয়ান নং ৫০৪, ৫৩১,৬৯০ ও ৬৯১। এর দাগ ৩৩৮৬, ৩৩৮৭, ৩৩৮৮, ৩৩৮৯, ৩৪৬৯,৩৪১০ ও ৪৭৮৬। উক্ত জমি আমার পিতা নাসির মিয়াসহ আমার পরিবারের নামে রেকর্ড ভুক্ত রয়েছে। কিন্তু নবী উদ্দিন ও স্বপন চন্দ্রসহ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভুল বুঝিয়ে উক্ত স্থানে শ্মশান ও মন্দিরের নাম ভাঙ্গিয়ে জমি দখলের অপচেষ্টা করছে। ফলে এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা দেখা দিতে পারে। হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি শ্মশান ও মন্দিরের জন্য মাত্র ৭১ শতক জমি দাবী করলেও তারা ইতোমধ্যে আমাদের ৯ বিঘা জমির পাকা ধান ও বাঁশঝাড়ের বাঁশ কেটে নিয়ে গেছে।
এ ঘটনায় আমরা আদালতের আশ্রয় নিলে আদালত উক্ত জমির উপর নিষেধাজ্ঞাও জারি করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে রোববার দুপুরে আবারও উক্ত জমির ধান কেটে নিয়ে যায় এবং শ্যামা পুজার নামে উক্ত জমিতে মূর্তি নিয়ে গিয়ে মন্দির বানানোর চেষ্টাও করেন।
তবে নবী উদ্দিন ও স্বপন চন্দ্র গং তাদের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ অস্বীকার করেছেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, ওই জমির দ্বন্দ্ব নিয়ে একাধিক বার স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা করেছেন জনপ্রতিনিধিরা। কিন্তু কয়েকজন ব্যক্তি শ্মশান ও মন্দিরকে ইস্যু বানিয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছেন। আমরা বিষয়টি নিয়ে সর্তক অবস্থানে আছি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত