ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ১২:৫১

চট্টগ্রামের রাউজানে সাপের কামড়ে মো: আবদুল কাদের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩-নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ সমশের পাড়া ৬ নম্বর ওয়ার্ডে তোফাজ্জাল আহমদ বাড়িতে এই ঘটনা ঘটে। সাপে কামড়ে মৃত্যু হওয়া শিশু ঐ এলাকার ব্যবসায়ী মোঃ আবু ছৈয়দের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ঘরের পাশে শিশু কাদেরকে বড় একটি সাপ কামড় দেন তার পায়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একটি ইনজেকশন দেওয়া পর তার অবস্থা খারাপ হলে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে নিয়ে আসা হয় তার মৃতদেহ। পরে তিনি এখনো বেঁচে আছেন মনে করে রাত সাড়ে ১১টার দিকে সাপের কামড়ে মৃত্যু হওয়া শিশুকে নিয়ে যাওয়া হয় হাটহাজারী এক উজার কাছে। তার বাবা জানান আমার ছেলে এখনো বেঁচে আছেন তাই আমরা উজার কাছে নিয়ে যাচ্ছি। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আলমগীর মেম্বার জানান, সাপের কামড়ে আমার এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান