নাঙ্গলকোটে ৪তুর্থ শ্রেনীতে পড়ুয়া শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের ষ্টীল ব্রিজের পূর্ব পাশে শামীম ইসলাম আপন নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাবা নজরুল ইসলাম ও ফুফুসহ পরিবারের লোকজন।
সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে ষ্টীল ব্রিজ এলাকার হাজীবাড়ি নামক নানার বাড়ী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পরে শামীম ইসলাম আপনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত শামীম নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তুর্থ শ্রেণির ছাত্র।
নিহত শামীমের বাবা বলেন, শামীমকে চতুর্দিক খোঁজাখুঁজি এক পর্যায় তার ঝুলন্ত লাশ দেখতে পাই। আমার একমাত্র ছেলে, আমার আরো কোন ছেলে নেই। আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে করে আর কোন মা-বাবার বুক খালি না হয়, এমন শাস্তি দেওয়া হোক খুনি কে। আমি কুনি কে দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি।
নিহত শিশু শামিমের নানা হাছান বলেন, আমার নাতি শান্ত স্বভাবের, নাতিকে যারা হত্যা করেছে। আমরা এর তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম শিকদার বলেন, লাশের সুরতহাল করা হয়েছে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন