আনোয়ারায় বারশত-বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
আনোয়ারায় বোয়ালিয়া-বারশত উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার বিকালে উপজেলার বারশত ইউনিয়নের বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বারশত ইউপি চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির আহবায়ক এম.এ কাইয়ূম শাহ্'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তাফা কামরুল আখতার।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন বরণ সরকার।সংবর্ধিত অতিথি ছিলেন,চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ ও বারশত-বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এম এ হান্নান চৌধুরী মঞ্জু,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে অধুনিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে। এই কারিকুলাম প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে জাতিকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবে। এজন্য শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। ছেলে মেয়েদের সার্বক্ষণিত নজরে রাখতে হবে।বক্তারা আরো বলেন, এই বিদ্যালয় আপনাদের, যারা বিদ্যালয় প্রতিষ্ঠাতায় ভুমিকা রেখেছেন তাদের ঋণ কখনো শোধ করা যাবেনা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এমএ রশিদ, এম. আলমগীর হোসেন, প্রবাসী নরুন্নবী আলী, ডিআইএম জাহাঙ্গীর আলম, সমর কান্তি নাথ, মোক্তার আহমদ, মৌলানা রফিক আহমদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied