ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাতাভোগীদের সাথে মতবিনিময়


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৪:১০

নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার  হরিতকীডাঙ্গা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন মাস্টারের ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম, পিপিএম, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক মশিউর রহমান, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি দেওয়ান জাহিদ হাসান, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ, অনুষ্ঠানে প্রায় ৪ হাজার সুবিধাভোগী ও দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন