ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সেরা সেক্টরিয়াল ই-কমার্স বিটুবি বিভাগে অ্যাওয়ার্ড জিতলো শপআপ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৪-১১-২০২৩ বিকাল ৭:৫৫

বাংলাদেশের বিটুবি ই-কমার্স সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শপআপ, সম্প্রতি, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩-এ সেরা সেক্টরিয়াল ই-কমার্স (বিটুবি) বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে।

শপআপ-এর বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘মোকাম’ মিল ও প্রস্তুতকারকদের সাথে মুদি দোকানদারদের সংযুক্ত করার মাধ্যমে বিটুবি ই-কমার্সে বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে দেশব্যাপি ২ কোটি মানুষ মোকাম-এর বিস্তৃত নেটওয়ার্কের আওতাধীন দোকান থেকে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাচ্ছে।

অনুষ্ঠানে, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, শপআপ-এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার; জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রমুখ।

এ প্রসঙ্গে শপআপ-এর ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো: রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, “খুচরা দোকান মালিকদের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা গর্বিত। দেশব্যাপি ছোট খুচরা দোকানের মাধ্যমে দেশের ৮০ লাখ মানুষের খাদ্যচাহিদা পূরণের লক্ষ্যে শপআপ একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করছি।”

শপআপ-এর উদ্ভাবনী ব্যবসায়িক মডেল খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে বিটুবি বাণিজ্যের পরিষেবাগুলো বৃদ্ধি এবং সহজলভ্য করছে। এর মাধ্যমে ছোট খুচরা ব্যবসাগুলোর দক্ষতা ও মুনাফাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বিটুবি কমার্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং খুচরা দোকান মালিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখতে কাজ করছে শপআপ।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত