ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বয়সের কারণে টিকা পাচ্ছে না ৭ কলেজের অনেক শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১২:৪৪

করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের সরকার নির্ধারিত বয়স ২৫ না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অধিকাংশ শিক্ষার্থী। এ অবস্থায় দ্রুততম সময়ে টিকাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি করছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, তারা সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না। তাছাড়া, সরাসরি কেন্দ্রে গেলেও তাদের টিকা দেয়া হচ্ছে না। তাদের আশঙ্কা, টিকা নিশ্চিত না হলে সেশনজট আরও দীর্ঘ হবে। তাই এই মুহূর্তে টিকা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মনে করেন তারা।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, মহামার করোনা আমাদের শিক্ষাব্যবস্থায় অনেক ক্ষতি করেছে। দীর্ঘদিন শ্রেণিকক্ষের বাইরে আমরা। এখন যদি টিকা পেতে দেরি হয়, তাহলে তো আরো সমস্যা তৈরি হবে। সেশনজট আরও বাড়বে। এ অবস্থায় প্রতিষ্ঠান থেকে যদি টিকার ব্যবস্থা না করা হয়, তাহলে পড়াশোনায় গতি আসবে না।

ইডেন মহিলা কলেজের ‍এক শিক্ষার্থী জানান, আমাদের বয়স তো ২৫ হয়নি, তাই টিকা নিতে পারছি না। আর টিকা ছাড়া ক্লাস করা সহজ হবে না। এজন্য কলেজের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থার বিকল্প নেই।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য জানান, আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে রেখেছি। গণটিকা ক্যাম্পেইনে অনেক শিক্ষার্থীই স্থানীয় পর্যায়ে টিকা নিয়েছেন। এরপরও যারা বয়স ও জাতীয় পরিচয়পত্রের জটিলতায় টিকা নিতে পারছেন না, প্রাতিষ্ঠানিকভাবে তাদের জন্য আমরা টিকার ব্যবস্থা করব।

জামান / জামান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী