ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনার তিন হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১২:৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর তিনটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, জেনারেল হাসপাতালে একজন ও শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন নগরীর সদর থানা এলাকার আব্দুল জব্বার (৮২), খালিশপুরের শাহাদাৎ হোসেন (৬৩) ও বটিয়াঘাটার বদরুল রশিদ (৫৯)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। যার মধ্যে রেড জোনে ৫১ জন, ইয়ালো জোনে ৩৭ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকার রুবিয়া বেগম (৭২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ২ জন ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে মোংলার স্বপন মন্ডল (৬৫) নামে এক রোগির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। তার মধ্যে ১০ জন পুরুষ আর ১৫ জন নারী। গত ২৪ ঘন্টায় ৩ জন রোগি ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫৭ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে একজন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। এইচডিইউতে ৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা