ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তফসিল ঘোষনায় সুবর্ণচরে আনন্দ মিছিল


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৭-১১-২০২৩ দুপুর ৪:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন আওয়ামিলীগ, ছাত্রলীগ,  যুবলীগসহ অঙ্গসংগঠনের  নেতৃত্বে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টায় হারিছ চৌধুরী বাজারে আনন্দ মিছিল বের করে চরজুবলী ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

বিশাল আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন, চরজুবিলীর চেয়ারম্যান   সাইফুল্ল্যাহ খসরু, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চরজুবলী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক বেলাল হোসেন চৌধুরী, আওয়ামিলীগ নেতা নুর হোসেন পন্ডিত, বাবু্ল হোসেন রাজু চৌধুরী, আব্দুল হক চৌধুরী প্রমুখ।

মিছিলটি চরজুবলী ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক ও হারিছ চৌধুরীর বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিত আলোচনার মাধ্যমে শেষ হয়।

বক্তারা বলেন, যারা মানুষের জান মালের ক্ষতি করবে তাদের ছাড় দেয়া হবেনা, আগুন সন্ত্রাস করে কেউ পার পাবেনা, নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনে পূনরায় একরামুল করিম চৌধুরীকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান সেই সাথে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করার দাবী জানান।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার