অফিসার্স ক্লাব ঢাকার বাৎসরিক মেজবান অনুষ্ঠিত
সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে অফিসার্স ক্লাব, ঢাকা।
শনিবার ১৮ নভেম্বর দুপুরে রাজধানীর রমনা এলাকার বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজন করা হয়। মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। আয়োজনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহনূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন সহ আরও অনেকে।
ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছর ক্লাব সদস্যও তাদের পরিবারের জন্য এই ধরনের মেজবানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে গত তিন বছর মেজবান আয়োজন করা সম্ভব হয়নি। ২০১৯ সালের পর আবার এইআয়োজন করা হয়েছে। তারা আরও জানান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্য মিলে মোট সাত হাজার মানুষের জন্য বিশেষ এইখাবার তৈরি করা হয়েছে।
মেজবান অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোহয়।
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড