লাকসামে বিপুলানন্দ ভিক্ষু’র ত্রৈমাসিক বর্ষাব্রত সমাপনীতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১৯ নভেম্বর (রবিবার) সকালে লাকসাম পৌরশহরের জংশনস্থ্য আগমণ ফুড পার্কে পূজনীয় শ্রীমৎ বিপুলানন্দ ভিক্ষু মহোদয়ের ত্রৈমাসিক বর্ষাব্রত সমাপনীতে কুমিল্লা-নোয়াখালী বৌদ্ধ পূনার্থী দায়ক-দায়িকার আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ভদন্ত ড. জিনবোধি মহাথের প্রাক্তণ চেয়ারম্যান প্রাচ্য ভাষা বিভাগ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, মেম্বার রাইসুল আরেফিন মানিক দেওয়ান, প্রধান জ্ঞাতি বি. জ্যোতিময় মহাথের, ভদন্ত চন্দ্র বোধি ভিক্ষু, ভদন্ত জগৎরত্ন ভিক্ষু, কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধর্মপাল মহাথের, সাধনপ্রিয় থের প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি ডা. বিশ^জিৎ বড়ুয়া, সেক্রেটারী শিপন বড়ুয়াসহ দায়ক-দায়িকাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রিয়বংশ থের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উত্তমানন্দ থের।
প্রধান অতিথি পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, সকলে ধর্মে শান্তি কথা বলা হয়েছে। আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সকলে শান্তির পথে আসি। আমরা সকলে জ¦ালাপোড়াও কে বয়কট করি। আমাদের নেতা এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। লাকসামে যে উন্নয়ন হয়েছে আমার নেতা তাজুল ইসলাম মহোদয় করেছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ