ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মিধিলির তান্ডবে সুবর্ণচরে ধান, সবজিসহ বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ৩:৫২

 প্রবল ঘুর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর সুবর্ণচরে ১১৫৪৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়, ১২০টি ঘরবাড়ি ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘর বিধ্বস্ত এবং পল্লী বিদ্যুতের অনেক পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সু্বর্ণচর উপজেলা প্রশাসন । বারি বর্ষণ ও প্রচন্ড ঝড়ে পানিতে তলিয়ে গেছে উপজেলার ৮ টি ইউনিয়নে অধিকাংশ  ফসল ও শাক-সবজি।

সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, সুবর্ণচরে ঘুর্ণিঝড়ে রোপা আমন, সবজি, সরিসা ও খেসারি আক্রান্ত হয়েছে। এ বছর মাঠে দন্ডায়মান মোট ৩৯৭৩৫ হেক্টর ফসলি জমির মধ্যে ১১৫৪৯ হেক্টর জমির ফসল দুর্যোগে আক্রান্ত হয়েছে। ফসলি জমির মধ্যে দুর্যোগে আক্রান্ত হয়েছে ৬৩৪৭ হেক্টর আমন ধান, সবজি   ১০৩২ হেক্টর , সরিষা ২৫০ হেক্টর,  খেসারি ৫৯০০ ফসলি জমির হেক্টরই আক্রান্ত হয়েছে। বাকি ফসল সবজি দন্ডয়মান আছে। 

চর জুবলীতে অবস্থিত আব্দুল মালেক উকিল বেসরকারি প্রথমিক বিদ্যালয়েটি সম্পর্ণ বিদ্ধস্থ হয় এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়। 

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ঘুর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ১২০ টি ঘরবাড়ি ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও চরজুবিলী চরবাটা খাসের হাট সহ বিভিন্ন স্থানে বিদ্যুতের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছ পড়ার খবর পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সম্ভাব্য সরকারি সহায়তা প্রদান করার বিষয়ে আশস্ত করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার ।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার