ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সম্মিলিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : সেনাপ্রধান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ২:৪৮

সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসছে। সকলের সহযোগিতা পেয়ে খুবই খুশি হয়েছি। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল জেলায় অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, টাঙ্গাইলে করোনার পরিস্থিতি এখন উন্নতির দিকে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার আবারো বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিস্যাস করা হবে। করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে সরকার যদি কঠোর বিধিনিষেধ ঘোষণা করে তাহলে সেভাবে আবার সেনাবাহিনীর কার্যক্রম শুরু হবে। তবে এবার জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জনপ্রতিনিধিদের নিয়ে সেনাবাহিনী ভালো কার্যক্রম চালিয়ে গেছে। সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তাতে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, যদি সকলের এই সমন্বয় না থাকত তাহলে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারত। তবে এখনো স্বাভাবিক হয়নি। আমরা সবাই একসাথে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শহরের নিরালা মোড় এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহায়তা প্রদানকারী ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও টাঙ্গাইল পৌরসভার মেয়রের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত