ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাইলস ক্যান্সারে আক্রান্ত মোমিনা বাঁচতে চায়


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ১২:১৬

পাইলস ক্যান্সারে আক্রান্ত ৪১ বছর বয়সী মোমিনা  বেগম বাঁচতে চান। তিন কন্যা সন্তানের জননী মোমিনা বেগম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাউন্সিল পাড়া গ্রামের ভ্যানচালক শহিদুল ইসলামের স্ত্রী। 

বিয়ের পর থেকেই স্বামীর সংসার হতদরিদ্র হওয়ায় মোমিনা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি পাইলস ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। মোমিনা রোগ মুক্তি করে সুস্থ হয়ে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান। তিন মেয়ের মধ্যে একজনের বিয়ে দিতে পারলেও আরো দুই মেয়ে নিয়ে দিশেহারা তার ভ্যানচালক স্বামী শহিদুল ইসলাম। 

পাইলস ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে মোমিনা কাজ করতে পারছেন না। এদিকে তার ভ্যানচালক স্বামী শহিদুল ইসলাম একাই তিন মেয়ের লেখাপড়ার খরচ ও পরিবারের যাবতীয়  ব্যয় বহনে আর কুলিয়ে উঠতে পারছে না। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে হিমশিম খাচ্ছে মোমিনার পরিবার। নিরুপায় মোমিনা বাঁচার জন্য সমাজের বিত্তবান শ্রেণী ও সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান। 

মোমিনা বেগম জানান, দীর্ঘ কয়েক বছর ধরে পাইলস ক্যান্সারে আক্রান্ত তিনি। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু এখন তিনি কাজ করতে পারছেন না। ইতিমধ্যে দরিদ্র পরিবারের সংসার তার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব। স্বামী একাই উপার্জনকারী ব্যক্তি হাওয়ায় তার পক্ষে কোনভাবেই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। 

মোমিনার মেয়ে তাহমিনা আক্তার জানান, প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত  চিকিৎসক সাতটি থেরাপি দেওয়ার কথা জানান। ইতিমধ্যেই তিনটি দেওয়া হয়েছে। আরো চারটি থেরাপি দিতে হবে। অর্থের অভাবে গত দুই মাসে কোন থেরাপ দেওয়া হয়নি। বাকি থেরাপি চিকিৎসার জন্য মেয়ে তাহমিনা বিত্তবান লোকদের ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। 

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, মোমিনার ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি শুনেছি। আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাঁকে বাঁচাতে সমাজের যারা বিত্তবান তাঁদের এগিয়ে আসা প্রয়োজন। 

পাইলস ক্যান্সারে আক্রান্ত মোমিনাকে সহযোগিতা করতে যোগাযোগ- [০১৭৮৪৯৯৭৩২৭- বিকাশ/নগদ/রকেট] 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি