ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাইডারদের জন্য প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ফুডপ্যান্ডার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৬:৬

 প্রথমবারের মতো রাইডার পার্টনারদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। শহীদ যায়ান চৌধুরী মাঠে ২০ নভেম্বর সারাদিনব্যাপী ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩’ নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ঢাকাভিত্তিক ফুডপ্যান্ডা রাইডারদের ৮টি দল অংশ নেয়। প্রতি দলে ১০ জন করে অংশগ্রহণ করেন। বসুন্ধরা ওয়ারিয়র্স, গুলশান ফাইটার্স, উত্তরা সুপার জায়ান্টস, মিরপুর গ্ল্যাডিয়েটরস, ৬০ ফিট বুলস, ধানমন্ডি ব্লাস্টার্স, লালবাগ ওয়ারি কিংস ও বেইলি রোড নাইট রাইডার্স- এসব নামের দলের অংশ হিসেবে ৮০ জন রাইডার এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ফুডপ্যান্ডার নির্দিষ্ট এরিয়া ম্যানেজাররা কঠোর অনুশীলন সেশনের মধ্য দিয়ে রাইডারদের খেলোয়াড় হিসেবে বাছাই করেন।

নকআউট রাউন্ডের মধ্য দিয়ে শুরু হয় প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৩। এরপর অনুষ্ঠিত হয় টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ও ফাইনাল। খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ী দল হিসেবে গুলশান ফাইটার্স টিমের খেলোয়াড়দের মেডেল ও ২৫ হাজার টাকার প্রাইজমানি পুরস্কার দেওয়া হয়। আর রানার্স আপ দল হিসেবে বেইলি রোড নাইট রাইডার্স টিমের খেলোয়াড়দের ট্রফি ও প্রত্যেকের জন্য মেডেলসহ ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।

ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস হায়দার মালিক বলেন, রাইডার ও ক্রেতাদের জন্য একটি অর্থবহ কমিউনিটি তৈরি করাই ফুডপ্যান্ডার প্রধান লক্ষ্য। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের রাইডারদের শারীরিক ও সামাজিক সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ ঘটবে বলে আমি আশাবাদী। রাইডাররাই ফুডপ্যান্ডার গুরুত্বপূর্ণ অংশীদার এবং তারা ক্রেতা ও আমাদের সহায়তা করতে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আগামীতে ঢাকার বাইরের রাইডারদের জন্য এ ধরনের উদ্যোগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

টুর্নামেন্ট এ ফুড পার্টনার হিসেবে অংশ নেয় ফখরুদ্দিন গুলশান; এবং বেভারেজ ও স্ন্যাকস পার্টনার প্রাণ, স্কয়ার, পেপসি, ব্রুভানা ও হানায়। এছাড়াও ভাগ্যকুল কাচ্চি ঘর, কাস্তুরি সুলতান, তেহারি অন দ্য গো, বাবুর্চি এক্সপ্রস, দ্য আল আমিন কিচেন, ফু ওয়াং শর্মা এবং আদ্রক ক্যান্টিন এ আয়োজনে স্পন্সর হিসেবে অংশ নেয়। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত