ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‍একনেক

নিজের নামে সোলার পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর ‍আপত্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ৪:৪৩

প্রধানমন্ত্রীর ঘোর আপত্তির মুখে বাদ গেল সোলার পার্ক থেকে তার নিজের নাম। মঙ্গলবার (১০ আগস্ট) একনেক বৈঠকে ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুর’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমার নাম বাদ দিতে হবে। কিন্তু নামটি রাখার জন্য সদস্যরা (সচিবরা) অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি। একনেক সভা শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

সদস্যরা বলেছেন, এটা আইকনিক প্রকল্প। ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র দেশে এই প্রথম। তাই প্রধানমন্ত্রীর নামটা থাকা উচিত। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি। 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই প্রকল্পের নতুন নাম সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর দিতে বলেছেন। এছাড়া পর্যায়ক্রমে সারাদেশে জরাজীর্ণ ও বেইলি সেতু ভেঙে নতুন সেতু করার নির্দেশ দিয়েছেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুধকুমার নদী ড্রেজিং ভালোভাবে করার নির্দেশও দিয়েছেন তিনি। বলেছেন, সব সংস্থার সঙ্গে সমন্বয় করে ড্রেজিং করতে হবে।

এদিকে গ্রামপর্যায়ে টেলিটকের ফাইভ-জি সেবা নেটওর্য়াকসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৩৭ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ১৮৮ কোটি টাকা। 

জামান / জামান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ